1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

কেরানীগঞ্জে অটিস্টিক বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে ইউএনও এবং ওসি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

ঢাকার কেরানীগঞ্জে মডেল টাউন এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিম। এসময় তার সাথে ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ। আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়টির অস্থায়ী ভাড়া ক্যাম্পাসটি পরিদর্শণ করেনে তারা।
এ সময় বিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস না থাকায় বারবার স্থান পরিবর্তণ করে অটিজম শিশুদের নিয়ে সমস্যা ও বিদ্যালয়ের ভাড়া ব্যয় বহনের কস্টের কথা তুলে ধরেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক এডভোকেট জাকির হোসেন। উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিম অটিস্টিক শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদানের এমন দুর্দশার চিত্র দেখে মমার্হত হন। তিনি দ্রুতই একটি স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস প্রদান করেন।


এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, অটিজম শিশুরা সমাজের বোঝা নয়। তারা আমাদের সম্পদ। তাদের সঠিকভাবে যত্ননিলে অনেক কিছু করতে পারবে। অটিজম শিশুদের নিয়ে কাজ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে ধন্যবাদ জানান ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে অটিস্টিক শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও নতুন বই বিতরণ করা হয়। এ সময় স্থানীয় সমাজ সেবক ও শিক্ষানুরাগী কামাল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews