1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

মেয়েটার নাম সারাহ ইসলাম ঐশ্বর্য ,সে বেঁচে থাকবে ইতিহাসে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
(আনিসুল হকের ফেসবুক থেকে নেয়া)
এই মেয়েটার নাম সারাহ ইসলাম ঐশ্বর্য। আমার সাথে ওর পরিচয় বছর তিনেক আগে, প্রথম আলো অফিসে।
ও কিশোর আলোর সাথে যুক্ত ছিল। কিশোর আলোর কর্মী ছিল। অফিসে আমাদের ফ্লোরে আসত মাঝেমাঝেই। দু-একবার প্রদায়ক হিসেবে আমার সাথে ‘অন্য আলো’তেও কাজ করেছিল। অবশ্য সেসব করোনা মহামারির আগের কথা।
আমার একটা অভ্যাস এই যে কারো সাথে পরিচয়ের পর আমি তার গ্রামের বাড়ি, বাবা মা নানা দাদাসহ তার ঠিঁকুজি জানতে চেষ্টা করি। সেই সূত্রেই জেনেছিলাম, ওর নানা সাংবাদিক-লেখক সানাউল্লাহ নূরী।
ওর সাথে আলাপের এক পর্যায়ে খেয়াল করলাম, ও দারুণ প্রতিকৃতি আঁকতে পারে মানুষের, কিন্তু সেই প্রতিকৃতিতে কখনো সে মানুষটির চোখ আঁকে না। একদিন ওকে জিজ্ঞাসা করলাম, চোখ আঁকো না কেন?
ও বলল, এটাই আমার স্টাইল।
একবার এই স্টাইলে আমার একটা প্রতিকৃতিও এঁকে দিয়েছিল ঐশ্বর্য।
ও কখনো আমাকে ওর অসুস্থতার কথা বলেনি, আমিও জানতে চাইনি কখনো। এত বড় অসুখ নিয়েও মেয়েটা দিব্যি হেসেখেলে বেড়াত, কলেজে যেত। দেখা হলে কী মিষ্টি করেই যে হাসত!
এই মাস চারেক আগে অফিসে ওর সাথে শেষ দেখা।
এরপর গতকাল দীপ্র হঠাৎ বলল, নয়ন ভাই, জানেন সারাহ মারা গেছে।
খবরটা শুনে মনটা একটু মিইয়ে গিয়েছিল।
তবে আজ বুঝলাম, ঐশ্বর্য মরেনি, দেহাবসানের আগে নিজের অঙ্গ প্রতঙ্গ মানুষের কল্যাণে দান করার সিদ্ধান্ত নিয়ে এবং বিভিন্নজনের দেহে নিজের অঙ্গ প্রতঙ্গ প্রতিস্থাপন করে ও আসলে বেঁচে আছে, বেঁচে আছে চিরকালের ক্যানভাসে।
আচ্ছা, এত বাচ্চা একটা মেয়ে এমন একটা সিদ্ধান্ত নিল কীভাবে? আমি কি পারতাম এমন একটা সিদ্ধান্ত নিতে?

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews