1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

মাত্র সাড়ে আট ঘন্টার ব্যবধানে দেখা হলো না বাবা মেয়ের

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

মাত্র সাড়ে আট ঘন্টার ব্যবধানে দেখা হলো না বাবা-মেয়ের। বাবার দাফনের পরপর জন্ম নিলো মেয়ে। কক্সবাজারের চকরিয়ায় বাবার লাশ দাফনের সাড়ে আট ঘণ্টা পর জন্ম নিয়েছে মেয়ে।

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান মনির বৃহস্পতিবার রাত সোয়া নয়টায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

শুক্রবার সকাল ১১টার দিকে চকরিয়া পৌরসভার দক্ষিণ লক্ষ্যারচর সিকদারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়। সন্ধ্যায় চকরিয়া পৌরশহরের ম্যাক্স হাসপাতালে শাহজাহান মনিরের স্ত্রী রুশনি জান্নাত মেয়ের জন্ম দেন।

শাহজাহান মনিরের কয়েক মাস আগে লিভার ক্যান্সার ধরা পড়ে। ভারতের হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসক তাঁকে কেমোথেরাপির পরামর্শ দেন। দেশে ফিরে চট্টগ্রামে ছয়টি কেমোথেরাপি নেন তিনি। অবস্থার অবনতি হলে আবার হায়দরাবাদে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার দেশে ফেরেন।

শাহজাহানের সঙ্গে রুশনি জান্নাতের বিয়ে হয় ২০১৯ সালের ২৭ জানুয়ারি। রুশনি জান্নাত জানান, তাঁদের আড়াই বছর বয়সী আরেকটি মেয়েশিশু আছে। দুই মেয়েকে নিয়ে কীভাবে সংসার চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় তিনি। কারণ তাদের পরিবারে একমাত্র উপার্জনক্ষম শাহজাহান মনির। সে চকরিয়া পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও চকরিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews