1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে নারী মাদক কারবারী আটক, গাঁজা উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ওহিদা বেগম (৫০) নামের এক নারী মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব—১০।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(৭ই ফেব্রুয়ারি) মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকা থেকে আনুমানিক ১,৮৭,৫০০ (এক লক্ষ সাতাশি হাজার পাঁচশত) টাকা মূল্যমানের সাড়ে সাত কেজি গাঁজা সহ হাতেনাতে ওই নারী মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ১২শত ৫০ টাকা ও একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নারী একজন পেশাদার মাদক কারবারী এবং সে দীর্ঘদিন যাবত কেরানীগঞ্জ ও এর আশেপাশে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews