1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

অধ্যাপক হামিদুর রহমানের ৩৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া-মুনাজাত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
কেরানীগঞ্জ(ঢাকা) : কেরানীগঞ্জের গর্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ঢাকা-৩ আসনের সাংসদ,বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক হামিদুর রহমানের ৩৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া-মুনাজাত ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগ।
আজ বৃহস্পতিবার (২৩শে ফেব্রুয়ারী) বাদ মাগরিব পূর্ব আগানগর গুদারাঘাটে আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবকলীগের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক মানিক শেখ এর আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম,ই মামুন দোয়া মোনাজাতে অংশ নেন। দোয়া মোনাজাত শেষে প্রায় ৮ শতাধিক দুস্থ অসহায় গরীব মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম,ই মামুন বক্তব্য রাখেন

বিশেষ অতিথি হিসেবে প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির, আঞ্চলিক শাখা আওয়ামীলীগের সভাপতি মো. সেলিম, কেরানীগঞ্জ বস্ত্র ব্যবসায়ীর সভাপতি  মো. স্বাধীন শেখ, আঞ্চলিক শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ইলিয়াস খান সহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews