1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

শ্রীপুরে আ’লীগ নেতার গাড়ী চাপায় কেরানীগঞ্জের বৃদ্ধ নিহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
প্রতিকি ছবি

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে জেলা আওয়ামী লীগ নেতার প্রাইভেটকারের চাপায় নারায়চন্দ্র সাহা (৬০) নামের ঢাকা জেলার কেরানীগঞ্জের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল পৌঁনে দশটায় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর কাপাসিয়া সংযোগ সড়কের ধলাদিয়া ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ সকাল পৌঁনে দশটায় নারায়ণ চন্দ্র ওই সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় গাজীপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তারুজ্জামান পলানের প্রাইভেটকারটি পেছন থেকে নারায়ণ চন্দ্র সাহাকে চাপা দেন। এ ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন বলেন, ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়। গাড়িটি জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তারুজ্জামান পলানের। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews