1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

ঝালকাঠিতে নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির রাজাপুরে গভীর নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পেয়েছেন শ্রমিকরা। নলকূপ বসানোর সময় নয়শত ষাট ফুট নিচের পাইপ দিয়ে অনবরত বের হচ্ছে এ গ্যাস। এতে হুমকির মুখে পড়েছে পাশ^বর্তী বৈদ্যুতিক পাওয়ার স্টেশন।রোববার সকালে রাজাপুর উপজেলার শুক্তাগড় এলাকায় পল্লী বিদ্যুতের পাওয়ার স্টেশন সংলগ্ন মো. মোফাজ্জেল হাওলাদারের নির্মানাধীন বাড়িতে এ গ্যাসের সন্ধান পাওয়া যায়। বিষয়টি মুহুর্তের মধ্যে ওই এলাকায় ছড়িয়ে পরলে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।

বাড়ির মালিক মো. মোফাজ্জেল হাওলাদার বলেন, নলকূপে বসানোর এক পর্যায়ে ৯৬০ ফুট মাটির নিচে পাইপ যাওয়ার পর সেখান থেকে প্রায় ৪ ঘন্টা যাবৎ অনবরত প্রাকৃতিক গ্যাস বের হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন শেষে স্টেশন অফিসার আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন , অনবরত গ্যাস বের হওয়ায় সেখানের সকল কাজ বন্ধ করে দেয়া হয়েছে এবং সব ধরনের আগুন সহ সেখানকার লোকজনকে দূরে থাকার নির্দেশ দেন।বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ব্যাপারে আমাদের কোনো সিদ্বান্ত নেই, সেটা এখানকার লোকজন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews