1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পেলো কেরানীগঞ্জের ৩ হাজার পরিবার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
নিজস্ব প্রতিবেদক:  ঢাকার কেরানীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে তিন হাজার অসহায় দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ।
রবিবার বিকালে ও সোমবার সকালে  কেরানীগঞ্জ উপজেলার বাস্তা  কালিন্দী ও তারানগর ইউনিয়নে  এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া আজ সকালে ঢাকা ২ আসনের অর্ন্তভূক্ত সাভারের ভাকুর্তা  এলাকায় ১হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন  বাস্তা ইউনিয়ন আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি হাজী জিলানী, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. আশ্রাফ উদ্দিন , বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশকর আলী । এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য হাজি মো. জামিল হোসেন,কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জাহিদ হোসেন রনি, কালিন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিন রানা খোকন,  ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।
এসময় শাহীন আহমেদ এক সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সকলের নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন। এছাড়া আগামি সংসদ নির্বাচনে ঢাকা ২ আসনে নিজেকে এমপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করার কথা ব্যক্ত করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews