1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

বুড়িগঙ্গায় ভাসছিল অজ্ঞাত লাশ, উদ্ধার করল পুলিশ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার বুড়িগঙ্গায় অজ্ঞাত(৩৫) এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এ সময় লাশের পরনে ছিল চেক লুঙ্গি ও কালো রঙের ফুলহাতা শার্ট। তবে লাশ টি ৬-৭ দিন আগের হওয়ায় পঁচে খসে যাওয়ায় আঘাতের কোন চিহ্ন বুঝা যায়নি।

রবিবার(৩০ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকালিগঞ্জ বড়ইতলা সত্তার সাহেবের ডক ইয়ার্ড এলাকায় স্থানীয়রা নদীর পানিতে লাশটি ভাসতে দেখে পুলিশের খবর দিলে সদরঘাট নৌ পুলিশ দুপুর বারোটায় লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির এসআই মেহেদী হাসান মারুফ জানান, ভাসমান লাশের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় নিশ্চিতের জন্য ওয়ারলেস মারফত বিভিন্ন স্টেশনে সংবাদ প্রদান করা হয়েছে এবং সিআইডি ক্রাইম সিন এর মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা করা হবে।

টিটু আহমেদ/সিনিয়র করেসপন্ডেন্ট

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews