1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

কাজী সালাউদ্দিনের চিকিৎসা করানোর কথা বললেন ব্যারিষ্টার সুমন (ভিডিওসহ)

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন মানসিকভাবে অসুস্থ, তার চিকিৎসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আজ বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের বাবার জুতা পরার ছবি দেখাতে বলার বিষয়ে সালাউদ্দিনের এ সমালোনা করেন সুমন।

ব্যারিস্টার সুমন বলেন, ‘গতকাল (মঙ্গলবার) সালাউদ্দিন সাংবাদিকদের বাবা নিয়ে অশালীন কথা বলেছেন। একটা মানুষ কতটা অসুস্থ হলে এ ধরনের কথা বলতে পারে। সাংবাদিকরা ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আসলে কাজী সালাউদ্দিন অসুস্থ মানসিকতার মানুষ। তার চিকিৎসা প্রয়োজন। এ ধরনের অসুস্থ মানুষ ফুটবল ফেডারেশনের সভাপতি থাকা উচিত না। সে কতটা অসুস্থ আমি নিরুপণ করতে পারব না। তবে নষ্ট যে, এ ব্যাপারে আমি নিশ্চিত।’

বিতর্তিক বক্তব্য দিয়ে ক্ষমা চেয়েছেন কাজী সালাউদ্দিন। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের এ আইনজীবী বলেন, ‘উনি ক্ষমা তো চেয়েছেন বেঁচে যাওয়ার জন্য। পরিস্থিতি থেকে উৎরিয়ে যাওয়ার জন্য এটা তার কৌশল। সাংবাদিকদের বিষয়ে উনি যে কি ধারণা পোষণ করেন এটা নিশ্চিত হওয়া গেছে।’

এর আগে গতকাল সংবাদ সম্মেলন শুরুর আগে কথা কাজী সালাউদ্দিনের কিছু বেফাঁস কথা বলতে শোনা যায়, যা সাংবাদিকদের রেকর্ডারে ধরা পড়ে। পাশে থাকা বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদের কাছে সালাউদ্দিন বলেন, ‘জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে ফটো (ছবি) দিতে হবে তাদের বাপ-মায়ের।’

পাশে থাকা বাফুফের কোনো সদস্যদের মধ্যে কেউ একজন কিছু বললে, প্রত্যুত্তরে কাজী সালাউদ্দিন বলেন, ‘আরেকটা কন্ডিশন হলো তার বাপের ফটো পাঠাতে হবে জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে ম্যান্ডেটরি। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’

এ মন্তব্যে বিতর্ক শুরু হলে বাফুফে থেকে একটি ভিডিও বার্তা পাঠান সভাপতি কাজী সালাউদ্দিন। সেখানে কথাটা তিনি মজা করে বলেছিলেন বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি জার্নালিস্টদের হার্ট করার জন্য বলিনি। আমি নাবিলের সঙ্গে একটা জিনিস নিয়ে মজা করছিলাম। সেটা যে কেউ টেপ (রেকর্ড) করছিল, আমি জানি না।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews