1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

বিদ্রোহী প্রার্থী হওয়ার গাজীপুরের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ব্যবস্থা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: শর্তসাপেক্ষে ক্ষমা পেয়ে ফের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ার গাজীপুরের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে আওয়ামী লীগ। দলের সভাপতি শেখ হাসিনা বিদেশ সফর শেষে দেশে ফিরলেই তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগীয়) মির্জা আজম।

বৃহস্পতিবার রাতে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের আমতলী ছুটি রিসোর্টে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মিসভায় একথা বলেন তিনি।

কর্মিসভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন এবং আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নাম ষোষণা করার পরেই জাহাঙ্গীর আলম দলের বিদ্রোহী প্রার্থী হওয়ার ষোষণা দেন। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলছে।

মির্জা আজম বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার পরও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাহাঙ্গীর আলমকে একবার সাধারণ ক্ষমা করেছেন। জাহাঙ্গীর ক্ষমা চেয়ে আবেদনে উল্লেখ করেছিলেন, বাকি জীবনে আওয়ামী লীগের শৃঙ্খলা পরিপন্থি কোনো কাজ করবেন না। কিন্তু তিনি কথা রাখেননি। ফের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে জাহাঙ্গীর আলমকে শাস্তি পেতেই হবে।’

তিনি জানান, গত মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় ও গাজীপুরের নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানে আওয়ামী লীগের কেন্ত্রীয় কমিটির নেতারা সবাই একমত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলেই জাহাঙ্গীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বলেন, ‘সবাই একমত, নেত্রী দেশে এলেই ব্যবস্থা নেওয়া হবে অথবা প্রধানমন্ত্রী জানাবেন, তিনি কখন কী করবেন।’

এছাড়া যেসব নেতারা গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে কারা কাজ করছেন না, তাদেরকেও নজরদারিতে রাখা হচ্ছে। যেসব কাউন্সিলর শুধু নিজেদের ভোট চাইবে, নৌকার ভোট চাইবে না, তারা ওয়ার্ড, থানা, মহানগর কোথাও কোনো পদ পাবে না বলে জানান মির্জা আজম।

এদিকে মনোনয়নপত্র জমা দিলেও জাহাঙ্গীরের ভোটে অংশগ্রহণের আপাতত কোনো সুযোগ নেই। একটি পোশাক কারখানায় ১০১ কোটি টাকার খেলাপি ঋণের জামিনদার হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে আপিলেও টেকেনি সেটি। যদিও উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews