1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে কোরআন শরীফ অবমাননার দায়ে যুবক গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) :ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক দ্বন্দ্বের জেরে কোরআন শরীফ ছিড়ে অবমাননা করার দায়ে সাইফুল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাইফুল কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া ছাতীরচর এলাকার সিরাজ ফকিরের ছেলে।

বৃহস্পতিবার রাত ৯টায় কলাতিয়া এলাকার নিজ বাড়িতে ঝগড়ার এক পর্যায়ে কোরআন শরীফ অবমাননা করার পর মধ্যরাতে(৫ মে) তাকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনা বিবরণে জানা যায় সাইফুল ইসলাম তার প্রথম স্ত্রী কুলসুমের পরকীয়া প্রেম আছে এমন সন্দেহ স্ত্রীকে কোরআন নিয়ে শপথ করতে বলে। স্ত্রী তাতে অসম্মতি জানালে ঝগড়াঝাঁটির এক পর্যায়ে সে পবিত্র কোরআন শরীফ ছিড়ে পদদলিত করে এবং মাটিতে ছুড়ে ফেলে দেয়। এ ঘটনায় স্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা পুলিশের খবর দিলে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তাৎক্ষণিক সাইফুলকে গ্রেফতার করে।
কলাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তাহের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান , পবিত্র কোরআন শরীফ অবমাননার দায়ে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।

টিটু আহমেদ/ সিনিয়র করেসপন্ডেন্ট

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews