1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

তুচ্ছ ঘটনায় কিশোর খুন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বে রাব্বি (১৬) নামে এক কিশোর খুন হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সাগর (১৮) পলাতক রয়েছে। আটক করা হয়েছে দুই জনকে।

সোমবার বিকেলে পৌর এলাকার পশ্চিম ফুলবাড়িয়ার একটি ঝোঁপ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাব্বি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা আরামবাগের মানিক মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত রাব্বি ও ঘাতক সাগর বন্ধু। সম্প্রতি মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রাব্বি সাগরকে চড় মারে। এরই জেরে সাগর গত শনিবার রাতে রাব্বিকে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং পালিয়ে যায়।

সোমবার দুপুরে সাগর তার মা লিলি বেগমকে রাব্বিকে খুনের বিষয়টি জানায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাব্বির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এমরানুল ইসলাম বলেন, ঘাতক সাগরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। তার বাড়ি নেত্রকোনা জেলায়। সে পরিবার পরিজনসহ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়ার মুসলিম মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকতো।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাগরের মা লিলি বেগম ও নানি শাশুড়ি রাবেয়া বেগমকে আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews