1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

অনলাইন ডেস্ক: বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বুধবার (২৬ জুলাই) বিকেলে নয়াপল্টন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শত শত পুলিশ অবস্থান নেয়। জনদুর্ভোগ এবং কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্যই পুলিশের এই কঠোর অবস্থান বলে জানা গেছে।

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের দুই পাশে রাস্তায় দুটি জলকামান ও একটি রায়ট কার দাঁড় করিয়ে রেখেছে পুলিশ। কার্যালয়ের তিন পাশে দেড় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

এদিকে নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) মহাসমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছিল বিএনপি। কিন্তু পুলিশ তাদেরকে (বিএনপি) গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দিয়েছে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, ফোনে বিএনপি নেতাদের সমাবেশের বিষয়টি জানানো হয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার কর্মদিবস হওয়ায় বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যান ও পল্টনে সমাবেশ করতে দেয়া যাচ্ছে না।

তবে বিএনপি কোথায় সমাবেশ করবে, সে বিষয়ে সিদ্ধান্ত জানায়নি। তারা রাতে ব্রিফিং করতে পারে বলে জানা গেছে। বুধবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হবে।

এতে মহাসমাবেশসহ সার্বিক বিষয় তুলে ধরবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করার অনুমতি চাইলেও অনুমতি দেয়নি ডিএমপি। সে জন্য বৃহস্পতিবার (২৭ জুলাই) তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews