1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে জামায়াতে ইসলামীর ঝটিকা মিছিল সমাবেশ,আটক ১১

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে ঝটিকা সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৩০ জুলাই) দুপুর সাড়ে বারোটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি ভোজন বাড়ি রেস্টুরেন্টের সামনে ফ্লাইওভারের নিচে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা দেলোয়ার হোসেন দলটির কেন্দ্রীয় কমিটির আমির ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য নেতাকর্মী ও আলেম—ওলামাদের অবিলম্বে মুক্তির দাবি জানান।
পরে ঢাকা জেলা জামায়েত ইসলামীর সেক্রেটারী শাহিনুর এর নেতৃত্বে একটি ঝটিকা মিছিল চুনকুটিয়া মাঠেরকোনা এলাকা প্রদক্ষিণ করে। এ সময় দলটির ঢাকা জেলার সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসেন, কেরানীগঞ্জ মডেল থানার জামায়াত ইসলামী সভাপতি অ্যাডভোকেট এ আর মন্ডল, ঢাকা জেলা ছাত্রশিবিরের সভাপতি সফিউল আজম,সাধারণ সম্পাদক মইনুল হোসেন সহ জামাত ইসলামী ও ছাত্র শিবিরের প্রায় ৩ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
ঝটিকা মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিক দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং সেখান থেকে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মীকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাবুদ্দিন কবির জানান, সকালে জামাতের একটি মিছিল বের হয়। এসময় তাদের গতিবিধি সন্দেহ হলে সেখান থেকে ১১ জনকে আটক করা হয়েছে। যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews