1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

রোববার হরতাল, শনিবার রাতে গাজীপুরে বাসে আগুন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

ডেস্ক নিউজ: আগামীকাল রোববার সারা দেশে হরতালের সমর্থনে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় মশাল মিছিল করেছে বিএনপি। এ সময় একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

শনিবার রাতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মিছিলটি বের করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরতালের সমর্থনে শনিবার রাতে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মশাল মিছিল বের করে কোনাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন। একপর্যায়ে কোনাবাড়ী কলেজগেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়।

কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন বলেন, ‘হরতাল সমর্থনে শান্তিপূর্ণভাবে মশাল মিছিল হয়েছে।’

তবে গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি অস্বীকার করে বাবুল বলেন, ‘আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে কে বা কারা কোনাবাড়ী কলেজগেট এলাকায় বাসে অগ্নিসংযোগ করেছে।’

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আশরাফ উদ্দিন বলেন, ‘হরতাল সমর্থনকারীরা দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায়। আগুনে বাসটির ৫০ শতাংশ পুড়ে গেছে। এতে হতে কোনো ঘটনা ঘটেনি।’

এদিকে সাভারের হেমায়েতপুরেও একটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews