1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

নারায়ণগঞ্জে রিজভী’র নেতৃত্বে মিছিল, সড়ক অবরোধের চেষ্টা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

প্রতিনিধি নারায়ণগঞ্জ: বিএনপির ডাকা হরতালের সমর্থনে রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটিতে এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, সাধারণ সম্পাদক জোবায়ের জিকু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন সালু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ভুঁইয়া্সহ শতাধিক নেতাকর্মী।

এসময় বিএনপি নেতাকর্মীরা মিছিল শুরু করে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ করার চেষ্টা করেন । একই সাথে সড়কে টায়ারে অগ্নিসংযোগ করে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন তারা। তবে পুলিশ আসার আগেই নেতাকর্মীরা চলে যান।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews