1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কেরানীগঞ্জের বিএনপি নেতা গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সমর্থকদের হামলায় পুলিশ সদস্যদেরকে অত্যাচারের ঘটনার মূল হোতা বিএনপি নেতা আপন ইসলাম (৩৩) কে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আপন ইসলাম কেরানীগঞ্জ মডেল থানাধীন ভাগনা শান্তিনগর এলাকার দ্বীন ইসলামের ছেলে। সে কালন্দি ইউনিয়ন যুব দলের যুগ্ন-আহবায়ক।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বৃহস্পতিবার বিকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, সেদিনের ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামি সনাক্ত পর তথ্যপ্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ মডেল থানার এসআই আলোক কুমার দে’র নেতৃত্বে পুলিশের একটি টিম আপন কে পটুয়াখালী জেলার গলাচিপা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে সেদিন হামলার ঘটনার সময় পরিহিত লাল রঙের শার্ট ও এ্যাশ কালারের প্যান্ট জব্দ করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানা যুবদল সভাপতি, আসাদুজ্জামান রিপন ও সাধারণ সম্পাদক রুবেলের নেতৃত্বে সেদিন মিছিলে অংশ নেয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews