1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

কেরানীগঞ্জে ঘাতক ট্রাক কেড়ে নিল ব্যাবসায়ীর প্রান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি ব্রিজের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মালবাহী ট্রাকের ধাক্কায় রিমন নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত রিমন দুই কন্যা সন্তানের জনক চুনকুটিয়া এলাকার আলিমুদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে বাবুবাজার ব্রিজের দক্ষিণ প্রান্তে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের লিংক রোডের বেগুনবাড়ি ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

সে সদরঘাট হকার্স মার্কেটে তৈরি পোশাকের ব্যবসা করত। এ ঘটনায় ট্রাক চালক তাৎক্ষণিক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্কদ করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, সকালে রাজধানীতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে বেগুনবাড়ি ব্রিজের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে নিহত হয়।

জব্দকৃত ঘাতক ট্রাক

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews