1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

নাশকতা চেষ্টাকালে রাজধানী থেকে বিষ্ফোরকসহ র‍্যাবের হাতে আটক ৪

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ: বিএনপি জামায়াতের অবরোধে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নাশকতার প্রস্তুতিকালে পেট্রোল বোমা ও ককটেল তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। গ্রেফতারকৃতরা হলো, পাটি রুবেল (৩৩), মো. মারুফ খান (২১), মো. আল আমিন (২২) ও মো. হৃদয় সরদার (২৫) ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে যাত্রাবাড়ী এলাকায় সংবাদ সম্মেলন করে বিষয়ে নিশ্চিত করেন, র‍্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

তিনি জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে নাশকতার প্রস্তুতির সময় র‍্যাব-১০ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়হান সুপার মার্কেটের ছাদে অভিযান পরিচালনা করে চারজন নাশকতাকারীকে পেট্রোল বোমা ও ককটেল তৈরির সরঞ্জামসহ আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২টি দেশীয় অস্ত্র (ছুরি, চাপাতি ও সুইজ গিয়ার চাকু ইত্যাদি), ১০ টি পেট্রোল বোমা, ৪ টি ককটেল, ৯০ গ্রাম গান পাউডার, ০২ কেজি ৫০০ গ্রাম গাজা, ১ টি গাঁজা মাপার যন্ত্র, ২ লিটার পেট্রোল, ১টি মোটরসাইকেল ও ৩টি মোটরসাইকেলের হেলমেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, নাশকতার উদ্দেশ্যে মার্কেটের ছাদের উপরে পেট্রোল বোমা ও ককটেল তৈরি করছিলেন। তারা যাত্রাবাড়ী থানা যুবদলের সভাপতি অপু এবং সহ-সভাপতি ফাহিম এর নেতৃত্বে যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাদ, ডেমরা, দনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় নাশকতা করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews