1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

বিএনপি নির্বাচনে অংশ নিলে সহায়তা দেয়া হবে:ইসি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ: আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপি সহায়তা চাইলে সর্বাত্মক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলকে কন্ট্রোল করার দায়িত্ব আমাদের না। যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য যতরকম চেষ্টা করা, তা করা হবে। যারা নির্বাচনে আসবে না, তাদের ব্যাপারে আমাদের কিছু করার নাই।

রোববার (১৯ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ইসি আলমগীর বলেন, পুলিশ প্রশাসনে অভিযোগ আসলে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে এবং তথ্যবহুল হতে হবে।

ভোটে পরিবেশ নেই- কয়েকটি দলের এমন অভিযোগের বিষয়ে আলমগীর বলেন, চিরকাল সরকারি দল বিরোধী দলের ওপর অভিযোগ করে। আবার বিরোধী দলও সরকারি দলের ওপর অভিযোগ করে। আমি ১৯৭০ সাল থেকেই এটা দেখে আসছি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews