1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

পিটার হাস আবার ঢাকা ফিরলেন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ: কয়েক দিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় শ্রীলংকার কলম্বো থেকে সস্ত্রীক ঢাকায় অবতরণ করেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, সোমবার বেলা সাড়ে ১১টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলংকান এয়ারলাইন্স (ফ্লাইট নং-ইউএল-১৮৯) এর একটি বিমানযোগে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন। শ্রীলংকান এয়ারলাইন্সের ফ্লাইটটি সোমবার কলম্বো থেকে ৭টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা করে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মার্কিন তাগিদ ও ভিসা নিষেধাজ্ঞা জারি রয়েছে। এমন পরিস্থিতিতে গত ১৬ নভেম্বর ঢাকা ছাড়েন পিটার হাস। তার ঢাকা ছাড়া নিয়ে নানামুখী কথা শুরু হয়।

তবে শুরু থেকেই বাংলাদেশ সরকার বলে আসছিল, পিটার হাস কূটনৈতিক নিয়ম মেনে নোট অব ভারবালের মাধ্যমে ছুটির বিষয়টি আগেই জানিয়েছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশে যেসব বিদেশি রাষ্ট্রদূত আছেন তারা যখন স্টেশন ত্যাগ করেন, তা কূটনৈতিক পত্রের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। বিশ্বের অন্য দেশেও একই নিয়ম রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews