1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বিএনপি জামায়াত নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে: কামরুল ইসলাম

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা): বিএনপি-জামায়াত বিদেশিদের সাথে আঁতাত করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। 
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন: কামরুল ইসলাম বলেন 
সোমবার (২৭নভেম্বর) বিকালে কেরানীগঞ্জের ঘাটারচরে মডেল থানা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী বিদেশী শক্তিদের সাথে মিলে আবারও দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে তারা। তবে ভোটের মাধ্যমে তাদের সব ষড়যন্ত্রের জবাব দেবে জনগণ। কামরুল ইসলাম অভিযোগ করে বলেন, অবরোধের নামে বাস পুড়িয়ে মানুষ হত্যা করে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করছে বিএনপি। তবে যতই বাধা সৃষ্টি করুক নির্বাচনকে বানচাল করতে পারবেনা তারা। নির্বাচন যথা সময়েই অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে বিএনপি না আসলেও জনগণ ভোট দিলেই অংশগ্রহণমূলক নির্বাচন হবে।
কামরুল ইসলাম আরও বলেন, গণতান্ত্রিকভাবে আওয়ামী লীগ থেকে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছিল তারা আমাদের শত্রু নয়। আমাদের শত্রু জামায়াত বিএনপি।

ঢাকা ২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান

কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাব হোসেন বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বিএফইউজের সাবেক মহাসচিব সিনিয়র সাংবাদিক আব্দুল জলিল ভূঁইয়া,ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান,মডেল থানা যুবলীগ সভাপতি মনির হোসেন, ইয়ামিনসহ কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews