1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

ঢাকা জেলার পাঁচটি আসনে মনোনয়ন পেলেন যারা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

 ‍নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার পাঁচটি আসনে ৪৬ জনের দাখিল করা মনোনয়ন ফরমের মধ্যে ২৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে করা হয়েছে। তবে যাচাই বাছাই শেষে ১২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া ছয়টি মনোনয়ন স্থগিত করা হয়েছে।

সকাল থেকে পর্যায়ক্রমে ঢাকা জেলা প্রশাসক ও জেলার পাঁচটি আসনের রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
এর মধ্যে ঢাকা-১ আসনে মোট ১০ জনের মধ্যে আওয়ামী লীগের সালমান এফ রহমান ও জাতীয় পার্টির সালমা ইসলামসহ ৭ জনের মনোনয়ন বৈধ এবং এক জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া বাকি দুজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়।
ঢাকা-২ আসনে আওয়ামী লীগের এড.কামরুল ইসলাম ও জাতীয় পার্টির শাকিল আহমেদ শাকিলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এদিকে প্রার্থীর হলফ নামার সাক্ষর না থাকায় ইসলামী ঐক্যজোটের মাওলানা আশরাফ আলী জিহাদীসহ দুইজনের মনোনয়ন বাতিল ও জাকের পার্টির আবুল কালামের মনোনয়ন স্থগিত করা হয়।
ঢাকা-৩ আসন থেকে দাখিলকৃত ৯ টি মনোনয়ন থেকে বিভিন্ন কারণে বাদ পড়েছেন ৩ জন। আওয়ামী লীগের প্রার্থী নসরুল হামিদ বিপু ও জাতীয় পার্টির কুদ্দুস মো. মনির সরকারসহ জনের ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. এনামুর রহমান ও সাবেক সংসদ সদস্য মুরাদ জংসহ ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি ছয় প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ও দুজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়।
ঢাকা-২০ অসনে বাংলাদেশ আওয়ামী লীগের বেনজীর আহমদ ও জাতীয় পার্টির (জিএম কাদের) খান মোহাম্মদ ইসরাফিলসহ ৬ জনের মনোনয়ন বৈধ। এছাড়া ২ জনের মনোনয়ন বাতিল ও ১ জনের স্থগিত করা হয়।
প্রসঙ্গত, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিলের শুনানি করবে নির্বাচন কমিশন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews