1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বহিষ্কার হলেন বিএনপির ৪ নেতা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) ও দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লার পক্ষে কাজ করার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যানসহ চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ আজ মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক কে এম হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়।

কে এম হুমায়ুন কবির বলেন, ‘বিএনপি নির্বাচন বর্জন করে আন্দোলনে আছে। এ সময় তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ডা. জিয়াউল হক মোল্লার পক্ষে ভোটে নামার কারণে তাদের (বহিষ্কৃতদের) বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়। কেন্দ্রীয় বিএনপি সিদ্ধান্ত দেওয়ার পর তাদের বহিষ্কার করা হয়েছে।’

বহিষ্কৃতরা হলেন কাহালু উপজেলা বিএনপির সদস্য ও কালাই ইউপি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, উপজেলা বিএনপির সদস্য ও দুর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহ মেহেদী হাসান রঞ্জু, কাহালু সদর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল মান্নান ও কাহালু পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম।

বহিষ্কৃত সবুজ ও রঞ্জু বলেন, ডা. জিয়াউল হক মোল্লা একজন ভালো মানুষ। এ জন্য তার পক্ষে নির্বাচনের মাঠে কাজ করবেন তারা। দল যদি মনে করে তাহলে বহিষ্কার করতে পারে, এতে তাদের সমস্যা নেই বলেও জানিয়েছেন তারা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews