1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

৭ জানুয়ারি হবে ভোট উৎসব : কামরুল ইসলাম

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি  ভোটগ্রহণের দিন আওয়ামী লীগ ভোট উৎসব করতে চায় বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দি এলাকায় নির্বাচনী জনসভায় তিনি এ কথা জানান।
 কামরুল ইসলাম বলেন, কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে চায় না সরকার। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর।
কোন দল এল, তা দেখার বিষয় নয়, নির্বাচন অংশগ্রহণমূলক হওয়াটাই মুখ্য বিষয়। নির্বাচনের পাশাপাশি অশুভ শক্তিকে বিতাড়িত করতে হবে।
কালিন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোস্তানের সভাপতিত্বে জনসভায় কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। ১৫ বছরে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ৭ জানুয়ারি আবারও নৌকার পক্ষে ভোট চান তারা।
জনসভায় আরও বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, মুক্তিযোদ্ধা শেখ শাহাবুদ্দিন শাহা, শফিউল আজম খান বারকু, শিলারা ইসলাম, মনির হোসেন মনির,ইয়ামিনপ্রমুখ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews