1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

সিংড়াবাসীর কাছে কৃতজ্ঞতা জানালেন ‘পলক’

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ টানা চতুর্থবারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সিংড়াবাসীর কাছে কৃতজ্ঞতা জানালেন নাটোর-৩,( সিংড়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তিপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (৮ জানুয়ারী) সকাল ১০ টায় প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচন পরবর্তী বর্ধিত সভায় প্রতিমন্ত্রী পলক এই কৃতজ্ঞতা জানান।

প্রতিমন্ত্রী পলক বলেন, আমি আপনাদের সন্তান আপনাদের ভাই। ২০০৮ সালে আপনারা আমাকে ভোট দিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়েছিলেন। গত ১৫ বছরে আমি আপনাদের সেবক হিসাবে কাজ করার সুযোগ পেয়েছিলাম। দ্বাদশ জাতীয় সংসদে আবারও সেই সুযোগ করে দেওয়ায় সিংড়াবাসীর কাছে চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আমার পাশে থাকবেন আমি যেন সারা জীবন সেবক হিসাবে কাজ করতে পারি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র আলহাজ জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাঃ সম্পাদক রুহুল আমিন সহ ১২ টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সাঃসম্পাদক, পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews