1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন যারা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
ছবি :সংগৃহীত
কেরানীগঞ্জ ( ঢাকা) : আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ঢাকা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব ও আলমগীর হোসেন।
  উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ পদে  ৪জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সাবেক ভাইস চেয়ারম্যান মুহম্মদ রওশন ইয়াজদানি, শাক্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দীন লিটন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের সভাপতি মনির হোসেন ও মোঃ ইকবাল হোসেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তারা হলেন; মডেল থানা যুব মহিলা লীগের সভাপতি মোসা: আসমা আক্তার ও শান্তি আক্তার।
 আগামী ৮ মে কেরানীগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews