1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

গলায় বাঁধা ছিল ইট ও বালুর বস্তা, বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গা থেকে গলায় গামছা দিয়ে ইট ও বালুর বস্তা বাধা অবস্থায় অজ্ঞাত(৪৩) এক যুবকের লাশ উদ্ধার করেছে বছিলা নৌ পুলিশ। এ সময় নিহতের পরনে একটি লুঙ্গি ছিল তবে গায়ে কোন জামা ছিল না। লাশটি ৩—৪ দিনের পুরাতন হওয়ায় চামড়া খসে পড়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিকেল তিনটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া শাহ সিমেন্ট ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বছিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর দেলোয়ার হোসেন জানান, দেহ পানির নিচে, শুধুমাত্র একটি পা পানিতে ভাসতে ছিল। এমনটা দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে গলায় ইট ও বালুর বস্তা বেধে নদীতে ফেলে দিয়েছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। নিহতের পরিচয় নিশ্চিতের জন্য আশেপাশের থানাকে অবহিত করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews