1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের এক নং ওয়ার্ডের দোলেশ্বর স্কুল এন্ড কলেজ মাঠে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে পুলিশের সেবার মান চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ও ভাড়াটিয়াদের তথ্য গ্রহণে করনীয় নিয়ে পরামর্শ বিষয়ে অলোচনা করা হয়।
কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরাজ হোসেন সোহাগ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দক্ষিন কেরানীগঞ্জ থানা যুব মহিলালীগের সভাপতি এডভোকেট নিগার সুলতানা , দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, কোন্ডা ইউনিয়ন ১ নং ওয়ার্ডের মেম্বার তুষার আহমেদ, সাবেক মেম্বার মামুন হোসেন, বিশিষ্ট সমাজ সেবক একরাম হোসেন জেমি, বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেনসহ আরো অনেকে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসী মামুনুর রশীদ বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার  দোলেশ্বর একটি পরিছন্ন এলাকা। আমি মনে করি এলাকার প্রতিটি মানুষকে সচেতন ও পরিছন্ন হতে হবে।
কোন চাঁদাবাজ সন্ত্রাস ও মাদক এলাকায় থাকবে না। আপনাদের সবাইকে যার যার স্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, আর যদি মাদক ব্যবসায়ীরা শক্তিশালী হয় আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। স্পষ্ট কথা হলো কোন ভাবে মাদক এর সাথে খাতির নয়। আমরা মাদক কারবারীকে আইনের আওতায় আনতে যত সহযোগীতা দরকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ আপনাদের পাশে আছে সব সময়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিট অফিসার এস আই সজীব চন্দ্র সরকার ও এসআই মোঃ ইমরান উকিল।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews