1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত,আটক ২

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
ছবি সংগৃহীত

নিজস্ব সংবাদদাতাঃ  নির্বাচনী প্রচারের সময় নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় এক ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছেন। তার নাম সুমন মিয়া। তিনি তালা মার্কা প্রতীকের প্রার্থী ছিলেন।

ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) রায়পুরায় বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- নিহত সুমনের ওপর হামলায় প্রধান অভিযুক্ত চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল মামাতো ভাই আলামিন ও মামা বাছেদ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি সাফায়াত হোসেন পলাশ।

বুধবার (২২ মে) দুপুর ১২টায় উপজেলার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দী মসজিদের পাশে হামলার এ ঘটনা ঘটে।

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে রায়পুরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। এর এক সপ্তাহ আগেই ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহতের ঘটনা ঘটলো। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুমন মিয়া উপজেলার চরাঞ্চল পাড়াতলীতে গণসংযোগে যাচ্ছিলেন। এ সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেলের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে সুমন মিয়া আহত হন। এরপর তিনি দৌড়ে স্থানীয় বাঁশগাড়ি পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। সেখান থেকে পুলিশ উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় রায়পুরা উপজেলায় উত্তেজনা বিরাজ করছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews