1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

বেনজির কোথায় দেশে না বিদেশে, সুনির্দিষ্ট তথ্যনেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদব:  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাবেক আইজিপি বেন‌জীরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না। তিনি দেশে নাকি বিদেশে সে বিষ‌য়ে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে অপরাধ করলে বিচার হবে। অভিযোগের তদন্ত চল‌ছে। শনিবার (১ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার তদন্ত ভারত করবে, আমাদের সহযোগিতা চাইলে আমরা তা করবো। মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনকে ভারতই ফিরিয়ে আনবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল হত্যাকাণ্ড যেহেতু ভারতে হয়েছে, সেহেতু মূল মামলাও সে দেশেই হয়েছে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দী বিনিময় চুক্তি আছে। তাই ভারতই এ হত্যাকাণ্ডের মূল তদন্ত করবে।
সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি অন্যায় করেছেন নাকি নির্দোষ, কর ফাঁকি দিয়েছেন নাকি অন্যভাবে অর্থ সম্পদ গড়েছেন- এসব বিষয়গুলোর তদন্ত শেষ হলে সে অনুযায়ী তার বিচার করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews