1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

পুরান ঢাকা সাংবাদিক ফোরামের ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠিত 

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

নিজস্ব সংবাদদাতা: পুরান ঢাকার কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যেগুলো দেশ-বিদেশে তুলে ধরতে এবং জর্জরিত বিভিন্ন সমস্যাগুলো কর্তৃপক্ষের দৃষ্টি গোচরে গড়ে উঠেছে ‘পুরান ঢাকা সাংবাদিক ফোরাম’। বাংলাদেশের আলো’র ডেপুটি অনলাইন ইনচার্জ জাফরুল আলম সভাপতি ও আলোকিত বাংলাদেশের সহ-সম্পাদক মাহমুুদ সালেহীন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে পুরান ঢাকার সুত্রাপুরে শিংটোলায় সংগঠনের স্থায়ী কার্যালয়ে গোপন ব্যালট ও সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পুরান ঢাকায় দীর্ঘ বছর বসবাসকারী এবং স্থানীয় ভোটারদেরই অগ্রাধিকারের ভিত্তিতে গঠিত হয়েছে পুরান ঢাকা সাংবাদিক ফোরাম।

নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সংবাদ সারাবেলার মোস্তাফিজুর রহমান মোস্তাক, এশিয়ান টেলিভিশনের জয় প্রদীপ বড়ুয়া, গণকণ্ঠের মনিরুজ্জামান অপূর্ব, গাজী টেলিভিশনের হাসান ইমাম ইমরান, যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন কোলকাতা টেলিভিশনের মুস্তাকিম নিবিড় ও আমাদের সময়ের ফয়সাল তনু। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের নার্গিস আক্তার জুঁই, সহ-সাংগঠনিক সম্পাদক মানব কণ্ঠের আবু ইউসুফ, কোষাধ্যক্ষ ঢাকা নিউজ২৪ডটকম এর সুমন দত্ত, দপ্তর সম্পাদক এনটিভি’র মাহফুজ মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নওরোজের শরিফুল হক পাভেল, সহ-প্রচার সম্পাদক দেশ বাংলার আজিজুল যুবরাজ, কল্যাণ সম্পাদক প্রথম প্রহরের সৈয়দ মাহবুব রহমান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মানব কণ্ঠের রাকেশ জুবায়ের, ক্রীড়া সম্পাদক ক্রীড়ালোক এর আহসান হাবিব সুমন, সাংস্কৃতিক সম্পাদক বৈশাখীনিউজ২৪ডট কমের ইউসুফ হাওলাদার দিপু, আন্তর্জাতিক সম্পাদক প্রথম প্রহরের এস এম বাবর কবির। এ ছাড়া কার্যনির্বাহী সদস্যদের মধ্যে সকালের সময়ের লতিফ রানা, দেশ রূপান্তরের কল্লোল কর্মকার, আলোকিত বাংলাদেশের সাইফ আহমেদ।

এর আগে সংগঠনের পূর্বের আহ্বায়ক কমিটির বিলুপ্ত ঘোষণা করার হয়। বিলুপ্ত ঘোষণা পর সর্বসম্মতিক্রমে অধিকাংশ সমস্যদের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews