1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে থাকবেন শেখ হাসিনা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

নিজস্ব সংবাদদাতা: দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের ভাগ্য বদলের সারথী স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে সুধী সমাবেশে যোগ দিতে আগামীকাল শুক্রবার মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাওয়া আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকেল ৩টার দিকে সমাবেশস্থলে যোগ দেয়ার কথা রয়েছে।

পদ্মা সেতুর নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে যাবেন ওই দেশের কর্মীরা। তাদের বিদায়ী অনুষ্ঠানে অংশ নিতে আবারও পদ্মা পাড়ের মাওয়া প্রান্তে আসছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ধিত সভা করেছে স্থানীয় আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনগুলো। পদ্মা সেতু কাজের পরিসমাপ্তি উপলক্ষে এক সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি। তবে সুধী সমাবেশে সকলের অংশগ্রহণের সুযোগ থাকবে না। তাই মাওয়ার প্রতিটি রাস্তায় দুই পাশে প্রধানমন্ত্রীকে বরণ করতে ৫০ হাজার লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাওয়ার সুধী সমাবেশ স্থলে চলছে শেষ মুহূর্তের মঞ্চসজ্জা ও নিরাপত্তা নিশ্চিতকরণের কাজ। এরই মধ্যে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews