1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন

বাবা হলেন ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

হাবু ভাই খ্যাত ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা চাষী আলম। যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে হাবু ভাই নামে পরিচিতি পায়। নতুন খবর দিলেন এই অভিনেতা। বাস্তব জীবনে বাবা হয়েছেন চাষি আলম। বুধবার (১০ জুলাই) রাতে পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

চাষি আলম বলেন, গত রাতে একটি হাসপাতালে আমর স্ত্রীর নরমাল ডেলিভারি হয়েছে। মা ও ছেলে দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সব ঠিক থাকলে হাসপাতাল থেকে শিগগিরই বাসায় যেতে পারব।

নবজাতকের নাম প্রসঙ্গে চাষি আলম একটি সংবাদমাধ্যমে বলেন, ছেলের নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে নূর ফারিস্তা। এই নামের অর্থ ফেরেশতাদের আলো। তবে আকিকা করে নাম চূড়ান্ত করা হবে। অনেকে কন্যা সন্তানের বাবা হয়েছি মনে করছেন। এটা ভুল। আমি পুত্র সন্তানের বাবা হয়েছি।

গত বছরের ২৫ আগস্ট পারিবারিকভাবে ধুমধাম আয়োজনে বিয়ে করেন চাষি আলম। তার স্ত্রীর নাম তুলতুল। কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে আলোচনায় আসেন চাষি আলম।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews