1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নিল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

ডেস্ক নিউজ: সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) চতুর্থ দিনের মতো ‘বাংলা ব্লকেড‘ কর্মসূচির অংশ হিসেবে বিকেল সাড়ে ৩টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নিতে থাকে তারা। ওই সময় পুলিশ বাধা দেয়ার চেষ্টা করলে ব্যারিকেড ভেঙে শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অবস্থান নেয় শিক্ষার্থীরা।
এদিন বৃষ্টির মধ্যেই ফের কর্মসূচি শুরু হলে আন্দোলনরতদের ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না‘, ‘ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না‘, ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না‘ এমন নানা স্লোগান দিতে শোনা যায়। একই সময় কেউ কেউ পাশেই থাকা পুলিশের সাঁজোয়া যানের ওপর উঠে উল্লাস করতে থাকেন।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারী শিক্ষার্থীদের পুলিশ তিন দিক থেকে ঘিরে রেখেছে। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসে বাংলামোটর অভিমুখী রাস্তায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

গত ১ জুলাই থেকে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপ্রথা বাতিলের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এরইমধ্যে রোববার থেকে ‘বাংলা ব্লকেড‘’ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। রোববার ও সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে গত ৯ জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীরা গণসংযোগ কর্মসূচি পালন করে এবং পরদিন বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ করেন। ফলে রাজধানীর সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সেই সঙ্গে নগরবাসীদের ভোগান্তি পোহাতে হয়।

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে ৯ম থেকে ১৩তম গ্রেডের সব কোটা বাতিল করে সরকার। এবার সব গ্রেডে কোটা সংস্কারের দাবি করছেন আন্দোলনকারীরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews