1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার কর্মী সমাবেশ সম্পন্ন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

ডেস্ক নিউজ: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশ-২০২৪ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) রাজধানীর পল্লবীর ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারের অডিটোরিয়ামে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাখার সেক্রেটারি হাফেজ আবু তাহেরের সঞ্চালনায় এবং শাখা সভাপতি এইচ এম সালাহউদ্দিন মাহমুদের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ড. রেজাউল করিম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত এবং ঢাকা অঞ্চল পশ্চিমের তত্ত্বাবধায়ক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ। এছাড়াও শাখার নেতৃবৃন্দ ও অন্যান্য দায়িত্বশীলরা সমাবেশে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা এমন একটি সময় পার করছি, যখন দেশের প্রতিটি ছাত্রকে আদর্শিক নেতৃত্বের জন্য প্রস্তুত হতে হবে। ছাত্রশিবির একটি আদর্শিক কাঠামোর ওপর প্রতিষ্ঠিত সংগঠন, যা জাতিকে আলোর পথ দেখানোর জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমরা চাই, প্রতিটি কর্মী তার যোগ্যতার সর্বোচ্চটুকু দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews