1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

নিজেকে বিজয়ী ঘোষণা করে সমর্থকদের উদ্দেশ্য ট্রাম্পের ভাষণ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে ফ্লোরিডায় নিজের প্রচারাভিযানের সদরদপ্তরে উল্লাসরত সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প এই কথা বলেন।

ট্রাম্প বলেন, আমেরিকা আমাদের একটি নজিরবিহীন ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে। এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়, যা আমাদের আমেরিকাকে আবার মহান করার সুযোগ দেবে।

তিনি জানান, জনগণ এই দিনটি আবার ফিরে দেখবে। নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের মধ্যে একটি হিসেবে বিবেচনা করবেন।

এ সময় স্ত্রী ও পরিবারের প্রশংসা করেন ট্রাম্প। স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানিয়ে তাকে ফার্স্ট লেডি হিসেবে পরিচয় করিয়ে দেন। বলেন, সে দুর্দান্ত কাজ করেছে। মানুষকে সাহায্য করার জন্য খুব কঠোর পরিশ্রম করেছে।

এর আগে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বলে পূর্বাভাস দেয় মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। তিনি ডেমোক্রেট প্রার্থী কামলা হ্যারিসকে পরাজিত করে দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হচ্ছেন বলে জানায় সংবাদমাধ্যমটি। যদিও যুক্তরাষ্ট্রের অন্য কোনো সংবামাধ্যম এখনো এমন তথ্য প্রচার করেনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews