1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইমন চৌধুরীকে সন্মাননা প্রদান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জঃ

ঢাকার কেরানীগঞ্জের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইমন চৌধুরীকে ‘প্রথম আলো বন্ধু সভা’র জাতীয় পরিচালনা পর্যদ কমিটিতে দুর্যোগ ও ত্রাণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। তাকে বন্ধু সভার জাতীয় পর্ষদে সম্মানিত করে দুর্যোগ ও ত্রাণ সম্পাদক নির্বাচিত করায় কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন।

সাইমন চৌধুরী দীর্ঘদিন কেরানীগঞ্জ উপজেলায় শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া সংগঠনগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করে আসছেন। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ও সভা সমাবেশে অংশগ্রহণ করেছেন।

গত ১১ নভেম্বর রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে প্রথম আলো বন্ধু সভার জাতীয় সম্মেলনে সংগঠনের জাতীয় পরিচালনা পর্ষদ কমিটি ঘোষণা করা হয়। জাতীয় পর্ষদ সভায় বিভিন্ন এলাকা থেকে আগত সংগঠকদের সম্মাননা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, বিশিষ্ট মনোরোগ চিকিৎসক মোহিত কামাল ও সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার আব্দুন নূর তুষার, টিআইবির অ্যান্ডোসি পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম।  জাতীয় সম্মেলন পরিচালনা করেন প্রথম আলো বন্ধু সভার জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক ও নির্বাহী সভাপতি মৌসুমী মৌ।

দিনব্যাপী অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত বন্ধু সভার ৫৫ টি শাখা সংগঠনের ৪ শতাধিক বন্ধু উপস্থিত ছিলেন। জাতীয় পর্ষদের সভায় নতুন বাংলাদেশ গঠনে ছাত্র-ছাত্রীদের ভূমিকা নিয়ে একে অপরের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচকরা নতুন বাংলাদেশ গঠনে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। দেশের দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের ও বন্ধু সভার সদস্যদের এগিয়ে আসার জন্য সংগঠনের পক্ষ থেকে আহবান করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews