1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

চাঁদাবাজির প্রতিবাদ করায় কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী শিক্ষার্থীর উপর হামলা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জে সরকারি জায়গা দখল ও চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রঅধিকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ এর উপর হামলার অভিযোগ উঠেছে।

 রবিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বেপারীপাড়া নিজ বাসায় ফেরার পথে ইকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঐ ছাত্রের উপর   সন্ত্রাসীরা হামলা চালায়। এতে সাজ্জাদের মাথা ও হাতে গুরুতর জখম হয়।
খবর পেয়ে সাজ্জাদকে তার কয়েক বন্ধু ও স্থানীয়রা উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার উন্নতি হলে সোমবার বিকালে সাজ্জাদ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
জানাগেছে, রবিবার রাতে সাজ্জাদ তার বাসায় ফেরার পথে হাসিবুুল হাসান অনিক ওরফে ময়লা অনিক, ওরফে টেপা অনিক(২৬), ইফাজ (২৪), হৃত্তিক( ২৪), সোহান ওরফে ডিব্বা সোহান (২৮) ও কালা বাবু (৩০)সহ ৭/৮ অজ্ঞাত মিলে হত্যার উদ্দেশ্যে সাজ্জাদকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও দুই হাতে আঘাত করে।
 সাজ্জাদের পরিবারের সদস্যরা জানান , গত ২১ সেপ্টেম্বর শিক্ষার্থীরা চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করে। সেখানে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেয়ায়  সন্ত্রাসীরা হামলা করেছে ।
 হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সামাজিক সংগঠক সায়মন চৌধুরী জানায়, ‘আমি খবর পেয়ে তার বাসায় গিয়ে তার খোঁজ খবর নিয়েছি। বিষয়টি থানায় অবগত করেছি। এ হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।’ সেইসাথে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।
কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী আল আমিন মিনহাজ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।
 দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান,  সাজ্জাদ নামে এক ছাত্রের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews