1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গা থেকে নগ্ন অবস্থায় অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। বুধবার রাতে মিলব্যারাক পুলিশ লাইন্স এলাকার গঙ্গাশাহ মাজারের কাছ থেকে বুড়িগঙ্গায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ থানা পুলিশের এসআই মোঃ আল আমিন জানান, স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে ট্রিপল নাইনে সংবাদ দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

সুরতহালের সময় লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে লাশটি পানিতে দীর্ঘক্ষণ থাকায় ফিঙ্গারপ্রিন্ট নেয়া সম্ভব হয়নি। তবে এটা কোন হত্যাকাণ্ড নাকি পানিতে ডুবে মারা গেছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews