1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

চট্টগ্রামে খাবারের উচ্ছিষ্ট বিক্রি নিয়ে বিরোধের জেরে যুবক খুন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

ডেস্ক নিউজঃ চট্টগ্রামে খাবারের উচ্ছিষ্ট বিক্রি নিয়ে বিরোধের জেরে জসিম উদ্দীন নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত ৯টার দিকে বন্দর থানাধীন আনন্দবাজার সিটি করপোরেশন ময়লার ডিপোর টিসি কলোনি এলাকায় তাকে ছুরিকাঘাতে খুন করা হয়।

পুলিশ বলছে, আবর্জনার ভাগাড় থেকে ভাত, রুটিসহ খাবারের উচ্ছিষ্ট সংগ্রহ করতেন জসিম উদ্দীন। পরে এই খাবার বিক্রি করতেন বিভিন্ন মাছের খামারে। উচ্ছিষ্ট খাবার সংগ্রহ ও বিক্রির এই ব্যবসার বিরোধ থেকেই খুনের সূত্রপাত।

জসিম উদ্দীনের চাচা বশির উদ্দীন বলেন, সিটি করপোরেশনের ভাগাড় থেকে খাবারের উচ্ছিষ্ট কুড়িয়ে বিক্রি নিয়ে ভাতিজা জসিমের সঙ্গে কয়েকজনের বিরোধ ছিল। এই বিরোধের জেরে মঙ্গলবার রাতে বাসার সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বশির উদ্দীনের দাবি, তার ভাতিজা জসিম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর রাজনীতি করতেন।

বন্দর থানার ওসি কাজী সুলতান মোহাম্মদ আহসান উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মাছের খামারে খাবারের উচ্ছিষ্ট বিক্রির বিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews