1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

কেরানীগঞ্জে সড়কে বাসের ধাক্কায় প্রান গেল যুবকের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

কেরানীগঞ্জ সংবাদদাতা: ঢাকার কেরানীগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সোহাগ মিয়া (২৮)নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর মুগারচর এলাকার রঞ্জু মিয়ার ছেলে। তিনি একটি প্লাস্টিক কারখানায় কর্মরত ছিলেন। তার একটি শিশু কন্যা সন্তান রয়েছে।

নিহত সোহাগ (ছবি সগ্ৰহ- রিফাত আলম)

আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে ঢাকা নবাবগঞ্জ মহাসড়কের রুহিতপুর বাজার এলাকায় নতুন হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের স্বজনরা জানান, সোহাগ সোনাকান্দা বিসিক শিল্প নগরীতে একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন। সকালে বাসা থেকে আব্দুল্লাহপুর যাওয়ার জন্য বের হওয়ার পর কেরানীগঞ্জ নবকলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়।

কেরানীগঞ্জ মডেল থানার এস আই মশিউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যাত্রীবাহী বাসটি আটক করা হলেও ঘাতক চালক পলাতক রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews