1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

বুড়িগঙ্গায় ভাসছিল বস্তাবন্দি নারীর দেহ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
প্রতিকি ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) : বুড়িগঙ্গা থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত (২২) এক নারীর লাশ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ। এ সময় তরুণীর পরনে ছিল সালোয়ার কামিজ এবং হাত পা রশি দিয়ে বাধা ও গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন রসুলপুর টিনের মসজিদের বরাবর কামরাঙ্গীরচর বাইদ্দাবাড়ি ঘাট থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে নৌ পুলিশ।

বরিশুর নৌ পুলিশ ফাঁড়ি’র আইসি ইন্সপেক্টর আজিজুল ইসলাম জানান, নদীর পাড়ে বস্তাটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে একটি নারীর লাশ উদ্ধার করা হয়।

লাশটি দুই-তিন দিন আগের হওয়ায় ফুলেঁফেপে যাওয়ায় সুরতহালের সময় আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হলেও ময়নাতদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

T|%2

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews