1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

আতশবাজি-পটকা ফাটিয়ে সৃষ্ট শব্দদূষণ নিয়ে ৯৯৯-নম্বরে ১ হাজার ১৮৫টি কল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজ: সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বিকট শব্দে আতশবাজি-পটকা ফাটিয়ে ও ফানুস উড়িয়ে নতুন বছর ২০২৫ উদযাপিত করেছে দেশবাসী। মঙ্গলবার রাত ১২টা বাজতেই আতশবাজি ও পটকার শব্দে কেঁপে ওঠে দেশ। বাতাসে উড়ে বেড়ায় বারুদের গন্ধ।

থার্টি ফার্স্ট নাইটে গান-বাজনা, হৈ-হুল্লোড় ও আতশবাজি-পটকার কারণে সৃষ্ট শব্দদূষণ নিয়ে সারাদেশে জাতীয় জরুরি সেবা ৯৯৯-নম্বরে শব্দদূষণের প্রতিকার চেয়ে এক হাজারের বেশি ফোন আসে।

বুধবার (১ জুনায়ারি) ৯৯৯-এর পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।

তিনি জানান, ৩১ ডিসেম্বর উচ্চশব্দে গান-বাজনা, হৈ-হুল্লোড় ও আতশবাজি ইত্যাদি শব্দদূষণ প্রতিকারে ৯৯৯ নম্বরে মোট ১ হাজার ১৮৫টি কল করেন ভুক্তভোগীরা। এর মধ্যে ঢাকা মহানগর থেকে ৩৮৭টি কল এবং দেশের অন্যান্য স্থান থেকে ৭৯৮টি কল গৃহীত হয়। এসব ক্ষেত্রে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা-পুলিশকে বিষয়টি জানিয়ে প্রতিকারের চেষ্টা করা হয়।

এদিকে, রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের পাশে স্বপ্ন শপিং মলের সামনে ফানুস থেকে আগুন ধরে যায়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে রওনা দিলেও তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews