1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

দেশের যেসকল জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজ: দেশজুড়ে ১৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। চলতি মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায়। শুক্রবার (৩ ডিসেম্বর) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশিমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া ও রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতার প্রভাব পড়েছে জনজীবনে। নিম্নআয়ের মানুষের উপার্জন কমেছে। ঘন কুয়াশায় ব্যহত হচ্ছে বিমান চলাচল, অভ্যন্তরীন নদী পরিবহন ও সড়ক যোগাযোগ।

সরেজমিনে দেখা গেছে, কুয়াশা কম থাকলেও ঠাণ্ডার তীব্রতার কারণে বেলা বাড়লেও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। শীতের কারণে সময় মতো কাজে যেতে পারছেন না জেলার নিম্নআয়ের মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আকাশে মেঘ এবং মৌসুমি বায়ু নিষ্ক্রিয় থাকার কারণে তাপমাত্রা মাঝে একটু বেড়েছিল। বর্তমানে তা আবার কমতে শুরু করেছে।

তিনি বলেন, কম তাপমাত্রার সঙ্গে পাহাড় থেকে নেমে আসা ঠাণ্ডা বাতাস জনজীবনে দুর্ভোগ বাড়িয়েছে। চলতি সপ্তাহে বৃষ্টিপাতসহ মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। সেই ক্ষেত্রে তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নেমে যেতে পারে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews