1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

টিউলিপের পদত্যাগের দাবি ক্রমান্বয়ে জোরালো হচ্ছে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

অনলাইন ডেস্ক: লন্ডনে লেবার পার্টি থেকে নির্বাচিত টিউলিপ সিদ্দিক এবার কঠোর তদন্তের মুখোমুখি হতে পারে। লন্ডনে তার একটি ফ্ল্যাট নিয়ে বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। এ অবস্থায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার নৈতিক মানদণ্ড বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে তদন্তের দাবি জানিয়েছেন।

টিউলিপের পদত্যাগের দাবি ক্রমান্বয়ে জোরালো হওয়ার মধ্যেই গত রোববার রাতে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রধানমন্ত্রী এখনো দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের প্রতি আস্থা রাখছেন।

এদিকে টোরি এমপিরা বলেছেন, ফ্ল্যাটটি টিউলিপের পরিবারের জন্য বাংলাদেশে তার খালার রাজনৈতিক দলের একজন মিত্রের পক্ষ থেকে আসলেই উপহার হিসেবে দেয়া হয়েছে কিনা, তা খতিয়ে দেখা উচিত।

যদিও মেইল অন সানডে পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক প্রথমে বলেছিলেন, উত্তর লন্ডনে থাকা দুই বেডরুমের ফ্ল্যাটটি তার বাবা-মা কিনেছিলেন। তিনি এমপি হওয়ার আগে সেখানে বসবাস করতেন। কিন্তু ২০২২ সালে যখন প্রথমবার ওই ফ্ল্যাট সম্পর্কে প্রশ্ন তোলা হয়, তখন সিদ্দিক আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছিলেন।

এদিকে ফ্ল্যাটটি নিয়ে সুর বদল করেছে লেবার পার্টিও। এখন তারা বলছে, ফ্ল্যাটটি আসলে টিউলিপের বাবা-মাকে তাদের এক ‘পরিচিতজন’ উপহার হিসেবে দিয়েছিলেন। ফ্ল্যাটটি আবদুল মোতালিফ নামের একজন বাংলাদেশি কিনেছিলেন যার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের যোগ রয়েছে।

হান্টিংডনের টোরি এমপি বেন ওবিস-জেকটি এ বিষয়ে মন্তব্য করে বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা টিউলিপ সিদ্দিক এবং তার সম্পত্তি নিয়ে বেশ কিছু বিতর্কিত তথ্য জেনেছি। এর চেয়েও গুরুতর বিষয় হলো, গত মাসে বাংলাদেশে একটি অর্থ আত্মসাতের তদন্তে তার নাম উল্লেখ করা হয়েছে।

এই পরিস্থিতিতে এটি পরিষ্কার যে, কিয়ার স্টারমারের দুর্নীতি বিরোধী মন্ত্রীর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ ইনডিপেনডেন্ট অ্যাডভাইজার অন মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্স (নৈতিক মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা যা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কর্তৃক মন্ত্রিসভার সদস্যদের আচরণ এবং মানদণ্ড পর্যবেক্ষণের জন্য নিয়োগ করা হয়) দ্বারা তদন্ত করা উচিত। কারণ তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যথেষ্ট গুরুতর এবং সেগুলো আরও ভালোভাবে যাচাই হওয়া প্রয়োজন।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews