1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

কোর্ট রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি লিটন সম্পাদক মামুন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজ: কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) নতুন সভাপতি হয়েছেন বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন মাহমুদ। সাধারণ সম্পাদক হয়েছেন রাইজিং বিডি ডট কম–এর নিজস্ব প্রতিবেদক মামুন খান।

মঙ্গলবার ঢাকার নিম্ন আদালতে সংগঠনটির কার্যালয়ে সাধারণ সভায় ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন সিআরইউয়ের উপদেষ্টা আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। আগামী এক বছর এই কমিটির সদস্যরা দায়িত্ব পালন করবেন।

 

সিআরইউয়ের নতুন কমিটির সহসভাপতির দায়িত্ব পেয়েছেন দ্য ডেইলি স্টারের প্রতিবেদক এমরুল হাসান বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সকাল-সন্ধ্যার নিজস্ব প্রতিবেদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক নাইমুর রহমান, দপ্তর সম্পাদক দৈনিক জনবাণীর জ্যেষ্ঠ প্রতিবেদক আজহারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন খান, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক রকি আহমেদ।

নতুন কমিটির কার্যনির্বাহী সদস্য হয়েছেন বাংলানিউজ ২৪ ডট কমের জ্যেষ্ঠ প্রতিবেদক খাদেমুল ইসলাম ও ইন্ডিপেন্ডেন্ট টিভির নিজস্ব প্রতিবেদক তসলিম হোসেন।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews