1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

গ্লোবাল সুপার লিগে খেলার ঘোষণা দিয়েছে ফরচুন বরিশাল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

খেলা ডেস্কঃ গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসর। প্রথমবার অংশ নিয়েই শিরোপা জিতে দেশে ফিরেছিল রংপুর রাইডার্স। যদিও সেই টুর্নামেন্টে ২০২৪ বিপিএলের চ্যাম্পিয়ন হিসেবে খেলার কথা ছিল ফরচুন বরিশালের। তবে, বরিশাল অপারগতা প্রকাশ করায় রানার্সআপ রংপুর রাইডার্স অংশ নেয় এবং শিরোপা জয় করে।

এ বছর বিপিএলের একাদশতম আসরে শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। এবার তারা গ্লোবাল সুপার লিগে খেলার ঘোষণা দিয়েছে। বরিশাল দলের কর্নধার মিজানুর রহমান বলেন, গতবার আমরা গ্লোবাল সুপার লিগে যাইনি, এবার আমরা যাব। গেলবার অনেক কিছুই বুঝে উঠতে পারিনি, এবার চ্যাম্পিয়ন হয়েছি, তাই গ্লোবাল সুপার লিগে আমরা অংশ নেব।

এদিকে আয়োজকরা গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের দিনক্ষণ নির্ধারণ করেছে। ডিসেম্বরের পরিবর্তে এবার টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে জুলাইয়ে। জানা গেছে, চলতি বছরের ৮ থেকে ১৮ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

উল্লেখ্য, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিপিএলের একাদশতম আসরের ফাইনালে চিটাগাং কিংসকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে ফরচুন বরিশাল। এই জয়ের মাধ্যমে তারা বিপিএলের ইতিহাসে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার শিরোপা জয়ের কীর্তি গড়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews