1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

রাজধানীর কারওয়ান বাজারে একুশে টিভির ভবনের নিচতলায় আগুন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজ: রাজধানীর কারওয়ান বাজারে একুশে টিভির ভবনের নিচতলায় আগুন লেগেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার পর এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।

তবে আগুনের সূত্রপাত কোথা থেকে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আগুনের ঘটনায় ওই ভবনে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে কালো ধোয়া চারদিকে ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার মো. শাহজাহান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৮টা ২০ মিনিটের দিকে কারওয়ান বাজারের একুশে টিভি ভবনের নিচতলায় থাকা একটি কফি হাউজে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বর্তমানে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহতের খবরও আমাদের কাছে আসেনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews